ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান : ফুলেল শুভেচ্ছা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৪:৩৬

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন যোগদান করেছেন। বুধবার পৌরসভায় যোগদানের পুর্বে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেন।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সভায় বক্তব্য দেন পৌরসভার নবাগত প্রশাসক, জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান, আয়েশা বানু পারুল, ফারজানা আক্তার পাখি, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌরসভার নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। আমাদের ডাম্পিং ষ্টেশন নেই। তাই প্রথম অগ্রাধিকার থাকবে পরিস্কার পরিচ্ছন্নতা, লাইটিং, রাস্তাঘাটের নাজুক অবস্থা আছে সুগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি রাস্তার কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজ যাতে একটি ভাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করা। আপনারা জানেন গাছ জীবন স্বত্তা। পৌরসভার বিভিন্ন স্থানে গাছে ব্যানার, ফেসটুনসহ বিভিন্ন পোষ্টার অপসারনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ইতিমধ্যে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। পৌরবাসীর প্রতি আমার বার্তা থাকবে পৌরসভার বাসিন্দাদের জীবন মান যাতে করে স্বাভাবিক হয়, স্বাবলিল হয়, স্বাচ্ছন্নপুর্ন হয় এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সম্বিলিতভাবে একটি বডি হিসেবে কাজ করবো এবং তাদের এ জীবন মানের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার