নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক পালিত সন্ত্রাসী দিয়ে মার্কেট দখলের অভিযোগ
রাজধানীর ১০০ ফিট সড়কে মাদানী এভিনিউ ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক রাজু, টিটু, জহির, ফেরদৌস, ইঞ্জি. জামান ও আসাদ, এদের নেতৃত্বে প্রায় ১০০/১৫০ জন লোক মিজানুর রহমানের মার্কেট দখলের উদ্দেশ্যে ভাঙচুর চালায় ১২ আগস্ট ২০২৪ বিকাল ৪.৩০ সময়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে মার্কেটের দোকানের সাটার ভেঙে জিনিসপত্র লুট করে দোকানের ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে যায়। জমি ও মার্কেটের মালিক মিজানুর রহমান সকালের সময়কে বলেন, দীর্ঘদিন ধরে নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট এই জমিটি দখল করার জন্য পাঁয়তারা করে আসছেন। এমন কি তারা জাল-জালিয়াতি কাগজপত্র তৈরি করে এসিল্যান্ড অফিসে নামজারি বাতিলের জন্য মামলা রুজু করেন। কিন্তু বিবাদীর কাগজপত্র বৈধ থাকায় নামজারি বহাল রেখে মামলা খারিজ করেন এসিল্যান্ড। সকল অপচেষ্টায় ব্যর্থ হয়ে সিভিলকোর্টে দলিল বাতিল করার জন্য ২০১২ সালে একটি সিভিল মামলা দায়ের করেন। মামলাটি এখন জেরার পর্যায়ে আছে। জমিসহ মার্কেট জোরপূর্বক দখল করার জন্য নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট মার্কেট ভাঙচুর ও লুটপাট চালায়। এই বিষয়ে জানতে চাইলে নেপচুন ডেভলপমেন্ট এর দায়িত্বে থাকা মহসিনের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি মোবাইল ফোনে কথা বলতে অনিচ্ছুক বলে জানান এবং কোন সাক্ষাৎকার দিতে রাজি হননি। উল্টো সাংবাদিককে সিকিউরিটি ইনচার্জ এর সাথে কথা বলতে বলেন। পরবর্তীতে তাকে কথা বলতে অনুরোধ করা হলে মহসিন বলেন, আপনি সাংবাদিক হলে অফিসে আসেন। এ ব্যাপারে ভুক্তভোগী মিজানুর রহমানের পক্ষ থেকে বাড্ডা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনী সহায়তা করার জন্য মো. হাবিবুর রহমানকে নির্দেশ দেন ওসি।
এমএসএম / এমএসএম
সড়কের নির্মাণ কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী
রাণীশংকৈলে তেল কম দেওয়া প্রতারণায় দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
কলম ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
‘নেইমার’ এখন যশোরে ,দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা
নারায়ণগঞ্জ ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন
নবীগঞ্জে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি
‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও
ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান
বারহাট্টায় ইয়াবাসহ আটক-২
গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা
নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন