সিংগাইরে পুকুরে মিলল আ'লীগ নেতার ভাসমান মরদেহ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপুর (৫৫) ভাসমান মরদেহ পুকুর হতে উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে সিংগাইরের শাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সায়েদ আল-মামুন টিপু উপজেলার সায়েস্তা ইউনিয়নের কায়েদ পাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, আবু সাঈদ আল মামুন টিপুর পরিবারের সবাই ঢাকায় থাকেন। সে বাড়িতে একাই থাকতেন। গত কাল (বুধবার) রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোন আঘাতে চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার