ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:২৬

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ও তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে জাকির হোসেন জুমন বিশ্ব ব্যাংকের ০৫ বছর মেয়াদি ১ হাজার ৫০২ কোটি টাকার 'সুফল প্রকল্প' থেকে ১০% কমিশন নিয়ে ঠিকাদারদের কাজ প্রদান করেছেন এবং বিভিন্ন খাতে ভুয়া খরচ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ৮০ থেকে ৯০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বন কর্মকর্তাদের বদলি ও পোস্টিং, তরল বর্জ্যসৃৃষ্টিকারী কলকারখানায় ইটিপি পরিদর্শন ছাড়াই সনদ প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, ৭ কোটি টাকার বিনিময়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমির রেজুলেশনে স্বাক্ষর করে বিএফডিআইসি'র চেয়ারম্যানকে ওই জমি জলবায়ু ট্রাস্টকে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে এমন অভিযোগও জানা গেছে। উল্লেখ্য, সাবেক পরিবেশ, বন ও জলবায়মন্ত্রী শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা