ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র জনতার ওপর গণহত্যাকারীদের বিচারের দাবিতে বাউফলে বিক্ষোভ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৩:২৭

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন। বেলা ১১টায় বগা বন্দর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলার পাবলিক মাঠে এসে বিক্ষোভ সমাবেশ শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌর বিএনপির সহ সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবির।
ওই সময় তিনি বলেন ছাত্র শিক্ষক সাংবাদিক সহ নিরীহ মানুষদের হত্যকারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সরকারের পতনের পর বাউফলে যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ, উপজেলা শ্রমিকদলের  আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, সাবেক যুগ্ম আহবায়ক হিরোন জোমাদ্দার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মৃধা ও উপজেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন প্রমূখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা