ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে গোলাপগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী নাহিদ : দক্ষিণ সুরমায় হামলার ঘটনায় মামলা দায়ের


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৪:১২
সিলেটে বৃহস্পতিবার (২২ আগস্ট) আদালতে আরও দুটি মামলা হয়েছে। একটি গোলাপগঞ্জে ছাত্র-জনতা হত্যা ও অপরটি দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা-গুলির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ-বিজিবির হামলা-গুলি  এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হামলায় হতাহতের ঘটনায় সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ২ নং আদালতে হত্যা মামলা দায়ের করেছেন গোলাপগঞ্জের রায়গড় গ্রামের বাসিন্দা মনোয়ার মিয়া।
মামলায় সিলেট-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর কাদির সাফি চৌধুরী এলিম, ঘটনার সময়ের গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল ও জাকারিয়া আহমদ পাপলু।  এছাড়া জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।মামলাটিতে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে। অপরদিকে, ৫ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার ভার্থখলায় ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে গোলাপগঞ্জের কানিশাইলের বাসিন্দা মো. রফিক উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। এতে ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে।মামলার প্রধান আসামি হলেন সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, শাহপরান থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান বদরুল ইসলাম ও আবু জাহিদ সিলেট জেলা যুবলীগের সভাপতি আলম খান মুফতি। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের