ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিসিকে মাস্টাররোলে নিয়োগ ৪৪ কর্মচারী ছাটাই


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৪:৪১

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণের পর এবার তার নিয়োগকৃত ৪৪ কর্মচারীকে ছাটাই করা হয়েছে। মেয়রের সরাসরি নিয়োগে সিসিকের বিভিন্ন সেকশনে মাস্টাররোলে কর্মরত ছিলেন তারা। গত বুধবার (২১ আগস্ট) তাদেরকে ছাটাই করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত বছরের ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। গত বছরের ৭ নভেম্বরে তিনি মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই সিসিকের বিভিন্ন সেকশনে মেয়র তার অনুগত লোকদের বসিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর থেকে তার নিয়োগ দেওয়া বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিষ্কিয় ছিলেন। সরকার পতনের পরই গুঞ্জন উঠে আনোয়ারুজ্জামান চৌধুরীর নিয়োগ দেয়া কর্মকর্তা ও কর্মচারীদের ছাটাই করা হবে। এই গুঞ্জন কিছুটা সত্য হয় এই ৪৪ কর্মচারী ছাঁটাইয়ের মাধ্যমে। সিসিক সূত্রে জানা যায়, যে ৪৪জন কর্মচারী ছাটাই করা হয়েছে তারা মাস্টাররোলের মাসের বেতন মাসে পেয়েছেন। এই কর্মচারীরা আবেদন করে চাকুরিতে যোগ দিলেও ৫ আগস্টের পর মেয়র আত্মগোপনে থাকায় তাদের নিয়োগ প্রক্রিয়ার ফাইল অনুমোদন হয়নি। তাই তাদেরকে ছাটাই করা হয়েছে।
এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, যে ৪৪ জন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে তারা সিসিকের বিভিন্ন সেকশনে মাস্টাররোলে কর্মরত ছিলেন। মাস্টাররোল কোনো চাকরি না। এটা অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় প্রশাসনিক কাজের স্বার্থে। যখন লাগে না তখন আমরা বাদ দিয়ে দিই। তারা একমাস কাজ করেছিলেন। একমাসের বেতন নিয়েছেন। আর এই বিষয়গুলো সরাসরি মেয়র দেখেন। যেহেতু মেয়র সাহেবের পদ নেই তাই তাদের নিয়োগ প্রক্রিয়ার ফাইল অনুমোদন হয়নি। তাই তাদেরকে আমরা বলেছি আর কাজ কন্টিনিউ করার দরকার নেই।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের