ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে ক্যাম্পাস ত্যাগ করলেন পবিপ্রবির ২ ছাত্রলীগ নেতা


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৪ রাত ৯:১৬
সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে ক্যাম্পাস ত্যাগ করলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২ ছাত্রলীগ নেতা। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৭-১৮ সেশনের মো: মাজহারুল ইসলাম ও একই অনুষদের ২০১৮-১৯ সেশনের মো: জাহাঙ্গীর আলম। 
 
শুক্রবার (২৩ আগষ্ট) মধ্যরাতে তারা একসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন। জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের হলে তাদের অবস্থান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মো: মাজহারুল ইসলাম ও  মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিগত দিনে শিক্ষার্থী নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের অর্থ লোপাট, ডাইনিংয়ে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগ করতে থাকে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা এ আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। পাশাপাশি এ আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ব্যাচ সমূহ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সহযোগিতায় মো: মাজহারুল ইসলাম ও মো: জাহাঙ্গীর আলমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সামনে এসে উভয়ই তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান। 
 
এসময় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা মো: মাজহারুল ইসলাম বলেন, “এ আন্দোলনে আমার আপনাদের সাথে থাকা উচিত ছিলো, আমি এতোদিন যা করেছি সব ভুল করেছি। আমাকে সবাই ক্ষমা করে দেন। ভবিষ্যতে আর কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকবো না”
 
ছাত্রলীগ নেতা মো: জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি বুঝতে পারি নাই, আমি অতীতের কার্মকান্ডের জন্য ক্ষমা চাচ্ছি। আমাকে সকলে ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে আর কেন রাজনৈতিক সংগঠনের সাথে আমি যুক্ত থাকবো না”
 
পরবর্তীতে মো: মাজহারুল ইসলাম ও মো: জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সহযোগীতায় রাত ৩ টায় ক্যাম্পাস ত্যাগ করে। প্রসঙ্গত, মো: মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মো: জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এর সভাপতি পদপ্রার্থী ছিলেন।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি