শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পারচৌকা গ্রামের একটি দাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied