বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে জন্মাষ্টমী উৎসবের টাকা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি। বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি অপু দাশ জানান, দেশে বন্যা পরিস্থিতির কারণে এ বছর শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি আয়োজনের ব্যয় সংকোচন করে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানের দিন শ্রীকৃষ্ণের পূজা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া থেকে কোনো শোভাযাত্রা বের করা হবে না। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখাও এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা পোষণ করে পূজার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হরিপদ রায় জানান, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমীর ব্যয় সংকোচন করার। এই ব্যয় সংকোচনের টাকা দেশের বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ রায়, জহর তরপদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, কোষাধ্যক্ষ ঝলক দেব রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অলক পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আচার্য ও গোপাল দেব প্রমুখ।
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত