ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পানি প্রবাহে প্রতিবন্ধকতা অর্ধ শতাধিক বাঁধ অপসারন করলো স্থানীয় প্রশাসন


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১:২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ অতি বর্ষণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খাল থেকে দ্রুত পানি সরানো ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ও আজ শুক্রবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয় থেকে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধ, জাল, ও আন্টা, খড়াজালসহ বিভিন্ন সরাঞ্জম জব্দ ও বিনষ্ট করা হয়।রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা:শারমিন ইসলামের সার্বিক তত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) দেব্রবত দাশ এ অভিযান পরিচালনা করেন।

দুইদিন ধরে চলা এই অভিযানে পদ্মা বাজারে শাখা খাল,পানপাড়া ওয়াপদা খাল,পানপাড়া বাজার খালের অংশ,লামচর ইউনিয়নের বেড়ি বাজার সংলগ্ন খাল,রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল, রামগঞ্জ লক্ষ্মীপুর সড়কের মঠের পোলের উপর সংযোগ খাল,বেঁড়ি বাজার হতে ডাজ্ঞাতলী ওয়াপদা খাল থেকে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরার সরঞ্জাম ও বাঁধগুলো কেটে দেয়া হয়।

এছাড়া আইয়েনগর ও দরবেশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানির প্রবাহ সচল করতে বেশ কিছু বাঁধ কাটা হয়।এসময় উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম,রামগঞ্জ থানা পুলিশের সদস্যসহ রেডক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা:শারমিন ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান,উপজেলার কোন খালে বাঁধ দিয়ে মাছ চাষ বা বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক