বন্যার্তদের ত্রাণ দিতে আজও টিএসসিতে ছুটছে মানুষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তৃতীয় দিনের মতো আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম।
শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, ত্রাণ সংগ্রহ বুথে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। যার কাছে যা কিছু আছে তাই বন্যার্তদের জন্যে দিচ্ছেন তারা। রিকশা ও পিকআপে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, নানা জাতীয় শুকনো খাবার, কাপড়-চোপড়, তেল, চাল, লবন, স্যানিটারি ন্যাপকিন, ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় হতে পারে এমন সব কিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষ। পাশাপাশি নগদ টাকাও দিচ্ছেন অনেকে।
গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিক্ষার্থীরাই। কেউবা দান করা টাকার হিসাব রাখছেন, আবার কেউ খাবার, কাপড়সহ অন্যান্য ত্রাণসামগ্রী আলাদা আলাদা করে গুছিয়ে রাখছেন।
সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, টিএসসির নগদ অর্থ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং মাধ্যম থেকে গতকাল শুক্রবার সর্বমোট অর্থ এসেছে ১ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার ১৯৬ টাকা।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিভাগ, ইনস্টিটিউট, হল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বন্যার্তদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে