সেনাবাহিনী বন্যার্তদের পাশে আছে: সিলেট এরিয়া কমান্ডার আজিজুল হক
সেনাবাহিনী বন্যার্তদের পাশে আছে: সিলেট এরিয়া কমান্ডার আজিজুল হক বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেছেন, সেনাবাহিনী, প্রশাসন, ছাত্রসমন্বয়ক ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় ৯ হাজারের মতো মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।এরমধ্যে ২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে এবং বাকিরা আত্মীয়স্বজনদের বাসায় উঠেছে। বন্যার শুরু থেকে সেনাবাহিনী বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, সেনাবাহিনীর সৈনিকদের খাবারের একটা অংশ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমার নিজ উদ্যোগেও ৫০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তিনি প্রবাসীসহ সকলকে স্বস্ব অবস্থান থেকে সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানো আহবান জানান। ত্রাণসামগ্রী বিতরণকালে তার সাথে ছিলেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান, মেজর রিয়াদ, ক্যাপ্টেন আদনান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, ওসি মো. আলী মাহমুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের