বাউফলে বিএনপি নেতা হুমায়ুন কবিরের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ও কাউন্সিলর হুমায়ন কবির। শনিবার (২৪ আগস্ট) বিকাল তিনটার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল ( শুক্রবার) সকালে পৌর শহরে মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক বরখাস্ত প্রাপ্ত হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেন। তখন ভুলবশতঃ শেখ হাসিনার পরির্বতে খালেদা জিয়ার ফাঁসি চাই বলে ফেলেন। পরবর্তীতে ওই বক্তব্য সুদরিয়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপির একটি পক্ষ সাংবাদিক সম্মেলন করে তাকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন বলে অভিযোগ করেন।
হুমায়ন কবির আরও বলেন, বিএনপির জাতীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদার ১/১১ পর দলের ক্রান্তিকালে দলের হাল ধরেছিলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফারুক তালুকদারসহ আমরা হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হই। তখন যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে রাজনীতি করেছেন তারা এখন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহ-সভাপতি নিতাই দেবনাথ, যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মুনজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার