বন্যার্তদের সাহায্যের টাকা ছিনিয়ে নিলেন নারী কাউন্সিলর প্রার্থীর ছেলে
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান এলাকায় বন্যার্তদের জন্য উত্তোলন করা সাহায্যের টাকার বাক্স ছিনিয়ে নিয়েছেন ডিএসসিসির ৬৪,৬৫, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শারমিন আক্তার রিতার ছেলে সোহাম। এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় অভিযুক্ত সোহাম তার সহযোগী ৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ১০/১২জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যাত্রাবাড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের জানানো হয়েছে।
গত শুক্রবার ২৩ আগস্ট রায়েরবাগ যাত্রী ছাউনিতে এই ঘটনাটি ঘটে। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে ভুক্তভোগী নিশাতুজ্জামান তানহা (২০) পিতা মোঃ নুরুজ্জামান, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী, ইউথ সোসাইটি অর্গানাইজেশনের পক্ষ থেকে কয়েকজনকে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করতে তহবিল জোগাড় করছিলেন। গত শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে মানুষের কাছে চেয়ে অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে তারা নামাজ শেষে রায়েরবাগ যাত্রী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
এমন সময় ডিএসসিসির ৬৪,৬৫, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শারমিন আক্তার রিতার ছেলের নেতৃত্বে মোঃ তানভীর বিহারী, মাহাবুব বিহারী, সাজু বিহারী, তৌহিদ বিহারী-সহ আরো ১০ থেকে ১২ জন লোক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সংগৃহীত টাকার বাক্স ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় উক্ত ব্যক্তিরা নিশাতুজ্জামান তানহাকে ছুরি ও লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এ সময় তারা ভুক্তভোগীর মানিব্যাগে থাকা ৫ হাজার টাকা, বন্যার্তদের সাহায্যের জন্য সংগৃহীত ৩০ হাজার টাকা, ছিনিয়ে নিয়ে যায়, এবং ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলে। পরবর্তীতে আহত ব্যক্তির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে আহত তানহাকে উদ্ধার করে দেশ বাংলা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়। ছিনতাইকারীদের আঘাতে ওই শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক জখম হয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মাহবুবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি ভিকটিম এর সাথে মিট মাট করার চেষ্টা চলছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ