ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সন্দ্বীপে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:২৯

সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ আসার পর থেকে সবচাইতে দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানে রুপ নিয়েছে 
বিদ্যুৎ বিভাগ।তার মধ্যে অন্যতম হলো মিটার ও খাম্বা বানিজ্য। যার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের অনেক অসাধু কর্মকর্তা সহ একটি সিন্ডিকেট ও কাজ করেছে। তাই দলমত, ধর্ম, বর্ন নির্বিশেষে সাধারন গ্রাহকের মেলেনি বিদ্যুৎ সেবা। কেবল মাত্র যারা ঘুষ দিয়ে বিদ্যুৎ নিতে সক্ষম হয়েছে তারাই ভোগ করতে পেরেছে বিদ্যুৎ এর সুবিধা। অন্যদিকে অপ্রয়োজনীয় জায়গা বা যেখানে জনবসতি নেই এমন জায়গায় বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করে তাদের টার্গেটের বেশীর ভাগ পুর্ন করে জনবহুল এলাকা বা যেখানে বিদ্যুৎ এর চাহিদা রয়েছে সেখানে তৈরি করা হয়েছে খুঁটির কৃত্রিম সংকট।যেটির মূ্ল উদ্দেশ্য ছিলো খুঁটি ও মিটারের নামে বিশাল বানিজ্য। 

২৪ আগষ্ট বিকালে সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ কর্তৃক আয়োজিত গণশুনানীতে উঠে আসে এই সমস্ত অনিয়মের সীমাহীন তথ্য। 

সন্দ্বীপের তালতলী বাজার সংলগ্ন পিডিবির সাব স্টেশন মাঠে অনুষ্ঠিত গণশুনানীতে বিদ্যুৎ বিভাগের নানা দূর্নীতি, অনিয়ম ও হয়রানীর কথা গ্রাহকরা তুলে ধরার পর বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা তা দূরীকরনে যথাযথ ব্যাবস্থা নেবেন বলে সবাই কে আশ্বস্ত করেন। বিশেষ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে পিলার স্থাপনকে সহজলভ্য করা,মিটার সমস্যার সমাধানে তড়িৎ পদক্ষেপ নেয়া হবে বলেও  জানান তারা।অন্যদিকে মিটার বাণিজ্যের বিপরীতে গ্রাহকরা আবেদন করে যেকোন দোকান থেকে মিটার কিনে বিদ্যুৎ অফিসে জমা দিতে বললেন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিতরণ চট্টগ্রাম  দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও  বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শামসুদ্দিন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোর্শেদ মনজুরুল ইসলাম।স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার দূর্নীতি ও অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর,নিঝুম খাঁন,ফোরকান উদ্দিন রিজভী, পাশা সুজন,এস.এম মাহবুবুল আলম শিমুল, সাবেক কাউন্সিলর নাছির উদ্দিন,পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আকরাম হাসান, সাংবাদিক সালেহ নোমান, বাদল রায় স্বাধীন, হাসানুজ্জামান সন্দ্বীপি,আবুল হাসেম,রিদোয়ানুল বারী, ইলিয়াস সুমন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি, শিক্ষক ও আলেম সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ আসার ক্ষেত্রে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্ঠা,সন্দ্বীপ সন্তান ফাউজুল কবির খাঁন ও সাবেক সচিব মনোয়ার হোসেন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন