৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৮ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ প্রার্থী এ পরীক্ষায় অংশ নিতে অপেক্ষায় রয়েছেন।
রোববার (২৫ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএস লিখিত (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট পদ সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু