ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জে হাসপাতালের তত্বাবধায়ক ও আরএমও এর অপসারণের দাবিতে হাজারো মানুষের ঢল


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৩৪

সুনামগঞ্জ সদর হাসপাতালে চাকুরিচ্যুত কর্মীদের একটানা ৭দিনের আন্দোলনের মাথায় তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান ও আরএমও  ডা:  রফিকুল ইসলামের অপসারণের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। মিছিলে মিছিলে মুখরিত ছিল সদর হাসপাতালের চারপাশ। বিভিন্ন পদে কর্মরত ৬৪জন কর্মীদের একটানা দাবি আদায়ের আন্দোলন শুরু হয়েছিল গত ১৮ই জুলাই।গত ছয় দিনের আন্দোলন কর্তৃপক্ষ আমলে না নিলেও আজ হাজারো মানুষের বিক্ষোভ ও উত্তেজনা সামাল দিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল দূর্নীতিবাজ ডাঃ মাহবুবুর রহমান ও আরএমও ডাঃ রফিকুল ইসলামের পতন চাই পতন চাই স্লোগানে স্লোগানে হাসপাতালে প্রবেশ করেন হাজারো জনতা।   আউটসোর্সিং কর্মীদের দাবী আদায়ের আন্দোলনের পাশাপাশি সদর হাসপাতালে মাষ্টাররোলে স্বেচ্ছাসেবী কর্মীরাও কর্মবিরতি পালন করে দাবী আদায়ের আন্দোলনে যোগদান করেন। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে নারী উদ্যোক্তারাও শত শত সরকারী চিকিৎসা বঞ্চিত ভোক্তভোগী নারীদের নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে প্রবেশ করেন।ত্রিমুখী আন্দোলনের খবর পেয়ে সুনামগঞ্জ জেলা দায়িত্বরত সেনাবাহিনীর লে: কর্ণেলসহ সেনাবাহিনীর দুইগাড়ি সদস্য এসে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং আন্দোলনকারীদের নিয়ে তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সাথে একান্ত ভাবে  বৈঠক করেন । এসময় সেনাবাহিনীর কাছে দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন হাসপাতালের চাকুরিচ্যুত কর্মীরা। এসময় সেনাবাহিনী চাকুরিচ্যুত কর্মী ও ভোক্তভোগী সাধারণ মানুষের কথা শুনেন। দীর্ঘ তিন ঘন্টা বৈঠক শেষে আগামী ২৮জুলাই ৬৪ জন আউটসোর্সিং কর্মীদের হাসপাতালে কাজে যোগদানের আশ্বাস দেন সেনাবাহিনী । তা ছাড়া পদত্যাগের দাবির বিষয়ে তদন্ত করে দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ও আরএমও ডাক্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আন্দোলন কারীদের জানান। পর বর্তীতে ২৮জুলাই সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে। সেনাবাহিনীর উপর বিশ্বাস রেখে আগামী ২৮জুলাই পর্যন্ত আউটসোর্সিং কর্মীদের আন্দোলন বন্ধ থাকবে। তাদের দাবী না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনে গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলন কারীরা। এব্যাপারে সাংবাদিকদের সাথে আপাতত কোন কথা বা কোন প্রশ্নের উত্তর দিতে  রাজি হননি দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান।
অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিকদের সাথে আগামী ২৮জুলাই পর্যন্ত এব্যাপারে কোন বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ