হাতিয়ায় গৃহ-বধুকে হাত পা বেঁধে হত্যার চেষ্টার অভিযোগ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এক গৃহবধূ কে হাত পা বেঁধে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। গৃহ বধুর স্বামীর অভিযোগ, শুক্রবার রাতে প্রায় দুইটার সময় দুর্বৃত্তরা ঘরের পেছনে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গৃহ কর্তা মোঃ ইরাক( ৩৩) অটো রিক্সাড্রাইভারকে স্প্রে করে অজ্ঞান করে স্ত্রী স্বপ্না বেগম (২৫ ) হাত-পা বেঁধে মূখে কাপড় চেপে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।
এই ব্যাপারে স্বপ্না বেগমের স্বামী মোহাম্মদ ইরাক, জানান আমাদের পাশের বাড়ির শাহাদাতের সাথে দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধে ছিল । কিছুদিন পূর্বে ঐ শাহাদাত কথা কাটাকাটি নিয়ে আমার স্ত্রীকে মারধর করে। পরে স্থানীয় এলাকাবাসী ও সাইফুল মেম্বারকে শুক্রবার সকালে বিষয়টি জানানো হয়। শুক্রবার দিবাগত রাতে আমার বাড়িতে ওরাই হামলা করতে পারে। আমি আমার বাচ্চা দের সাথে ঘুমিয়ে ছিলাম । সকালে ঘুম থেকে উঠে দেখলাম রান্না ঘরে মাটিতে আমার স্রীর হাত -পা ও মূখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং হাত পা হইতে রক্তে বের হচ্ছে।, তখন আমি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে বাংলাদেশ নৌবাহিনী হাতিয়া স্টেশন,ফোন করে। পরে নৌবাহিনীর সহযোগিতায় আমার স্ত্রী কে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) জিসান আহমেদ জানান, ঘটনাটি শুনেছি এখনো কেউ থানায় আসেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান