ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশাচালকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১:৩৯

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা। এ সময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা।এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না—অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানব না’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ইত্যাদি স্লোগান দেন।

রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না। তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেল রিকশাওয়ালারা কোন ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে।

মোবারক আলী নামের একজন রিকশাচালক জানান, ভাড়া না পেলে আমাদের পেট কীভাবে চলবে? আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলত না। সেই নিয়ম আবার চালু করতে হবে। আমরা না হলে না খেয়ে মরবো। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদেরকে এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল