হাতিয়ায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে ঘিরে ব্যাপক আয়োজন
সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান তমরদ্দি ঘাট আসলে হাজার হাজার লোক তাকে স্বাগত জানান। এসময় তিনি তমরদ্দি বাজারে এক পথ সভায় বক্তব্য রাখেন। পরে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ রিটনের পরিবারকে দেখতে তার বাড়ীতে যান কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার সকালে ঢাকা থেকে লঞ্চে হাতিয়ায় পৌছে তিনি চরকিং ইউনিয়নের ২২ নং গ্রামে এই শহীদের বাড়ী যান। এসময় তার সাথে ঢাকা থেকে আসা ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃষ্টি উপেক্ষা করে সমন্বয়ক হান্নানের বহরটি শহীদ রিটনের বাড়ী পৌছলে কান্নায় ভেঙ্গে পড়েন রিটনের বাবা আবুল কালাম। এসময় তাকে শান্তনা দেন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। পরে সবাইকে সাথে নিয়ে শহীদ রিটনের কবর জিয়ারত করেন সমন্বয়ক হান্নান মাসুদ।
পরে শহীদ রিটনের নবজাতক সন্তান অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় তাকে দেখতে যান সমন্বয়ক হান্নান মাসুদ। এসময় অসুস্থ্য নবজাতককে কোলে নিয়ে আদর করেন তিনি। পরে শহীদ রিটনের স্ত্রীর সাথে কথা বলেন। এসময় হাসপাতালের সামনে পথ সভায় তিনি বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের বাড়ী হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে । তাঁর আগমনের সংবাদ শুনে সকাল থেকে ছাত্রজনতা হাতিয়ার বিভিন্ন স্পটে সমাবেত হয়। তাকে স্বাগত জানিয়ে নানান ¯েøাগান দিতেও দেখা যায়।
গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে অনেকের সাথে মিছিলে অংশগ্রহন করেন হাতিয়ার চরকিং ইউনিয়নের ২২ নং গ্রামের বাসিন্ধা মো: রিটন। মিছিলে দুবৃত্তদের গুলিতে সে মারা যায়। পরদিন নিজ গ্রামের বাড়ীতে এনে তাকে দাপন করা হয়
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied