শিবগঞ্জে আশ্রয়ণ ঘরের অবৈধ সীমানা প্রাচীর গুড়িয়ে দিল প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এর আগে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন আশ্রয়ণ প্রকল্পের ঘরের অপর সুবিধাভোগী মাজকুরা বেগম। অভিযোগে জানা গেছেÑ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প ঘরের সুবিধাভোগী আসনারা খাতুনের ছেলে আহসান হাবিব উত্তর হরিপুর মৌজায় ২০২ নম্বর দাগে ১ নম্বর খাস খতিয়ানে অবৈধভাবে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেছিল। ফলে জনসাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে সীমানা প্রাচীর গুড়িয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি