ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় সাংবাদিক মন্টুর উপর সন্ত্রাসী হামলা নেতৃবৃন্দের প্রতিবাদ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৬:৮
প্রেসক্লাব চৌগাছার সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনক স্পন্দন পত্রিকার চৌগাছার নিজস্ব প্রতিবেদক এবি সিদ্দিক মন্টুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮ টার দিকে নিজ গ্রাম উপজেলার জগন্নাথপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় তার বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে আহত সাংবাদিককে ভর্তি করেন।
সাংবাদিক এবি সিদ্দিক মন্টু জানান, রোবাবর রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এসময় দুর্বৃত্তরা আকস্মিক ভাবে তার উপর হামলা করে। হামলায় বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুরাইয়া পারভীন বলেন, বাম হাতের একটি হাঁড় ভেঙ্গে যাওয়ার পাশাপাশি হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়েছি।
এ দিকে সাংবাদিক এবি সিদ্দিক মন্টু উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা