দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন
চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না।কিন্তু রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানের উপর এই নিশংসয় হামলা চালায় ।
ওই সময় তাঁর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
মরহুমের স্ত্রী পারুল পারভিন(৭৩)বলেন আমার স্বামী বীরমুক্তিযোদ্ধা’জয়নাল আবেদীন’কে নৃশংস হামলা করেছেন দুর্বৃত্তরা।হামলার এক পর্যায়ে আমার স্বামী’গুরুতর আহত হয়ে পড়লে তাকে এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া পথে উনি মৃত্যুবরণ করেন।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমার স্বামীর একটাই অপরাধ ছিলো তিনি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করতেন।আমার স্বামী আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া ওনার একমাত্র ছেলে পরিবার নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন।
হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ।তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় লোকজন বলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর যারা হামলা করেছে, তারা ছিলেন সবাই বহিরাগত এবং হামলা শেষে তারা নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলে মিছিল করতে করতে পালিয়ে যায়।এই নিশংসয় হত্যাকান্ডের সাথে জড়িত সকল’কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্বজনরা।
হামলাকারীদের বিচার চাওয়াতে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবার বর্তমানে প্রতিটি দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।
এমএসএম / এমএসএম
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ