ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আলফাডাঙ্গায় রাতের আঁধারে বিদ্যুতিক মিটার ভাংচুর ও বিচ্ছিন্ন করার অভিযোগ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ১:১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক চিকিৎসকের নির্মানাধীন ঘর থেকে রাতের আঁধারে বিদ্যুতিক মিটার ভাংচুর ও সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। পৌরসভার কুসুমদী গ্রাম থেকে ডাঃ মানব রঞ্জন ঘোষের নির্মানাধীন স্থাপনা থেকে রোববার (২৫ আগস্ট) রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মিটার ভাংচুর ও বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার বিকেলে আলফাডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডাঃ মানব রঞ্জেন ঘোষের ভাতিজা জগদিশ অধিকারী। 
লিখিত অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘ ১১ বছর আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামে আলফাডাঙ্গা মৌজায় ২৩ শতাংশ জমি ক্রয় করে তার উপর স্থাপনা তৈরি করেন রাশিয়া প্রবাসী ডাঃ মানব রঞ্জন ঘোষ। যাহার বিএস খতিয়ান নং- ১০৩৩,৫২০/১,৭৩২, দাগ নং- ৮৩৩,৮৬৪, ও ৮৬৫। গত ২৫ আগস্ট সোমবার রাতে কোনো এক সময় অজ্ঞতনামা ব্যক্তিরা স্থাপনা থেকে ভাংচুর ও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মিটার নং- ২৩৩৮৬৯৪২। পরদিন সকালে বিষয়টি বিদ্যুত অফিসে অবগত করিলে অফিস থেকে মিটার খুলে নিয়ে যায়। ওই দিন বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ করেন ডাঃ মানব রঞ্জনের ভাতিজা জগদিশ অধিকারী। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা