ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিক্ষকদের হয়রানির প্রতিবাদে চন্দনাইশে শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৫:৪৪

চট্টগ্রামের চন্দনাইশে মাধ্যমিক বিদ‍্যালয় ও মাদ্রাসা প্রধানদের বিধিবহির্ভুত ও মর্যাদা হানিকরভাবে বিদ‍্যালয়ে কর্তব‍্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি প্রদর্শন করে পদত‍্যাগ পত্রে স্বাক্ষর গ্রহণের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন চন্দনাইশ মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদানকৃত স্মারকলিপিতে ফোরামের নেতৃবৃন্দ জানান, চলমান পরিস্থিতিতে চন্দনাইশের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগনকে বিধিবহির্ভুত ও মর্যাদা হানিকরভাবে কর্তব্যরত অবস্থায় মানষিক নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পদত‍্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হচ্ছে। পাশাপাশি একশ্রেণীর লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ব‍্যবহার করে কোমলমতি ছাত্রদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কথা স্মারকলিপিতে উল্লেখ করে ৪ টি দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। দাবিগুলো হলো, ১.শিক্ষা প্রতিষ্টান সমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব‍্যবস্থা জোরদার করণ,২.জোরপূর্বক প্রতিষ্ঠান প্রধানদের পদত‍্যাগ প্রতিহত করণ,৩.সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ এবং ৪.এসব কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ