১০ বছর পর কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন
দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি এই মুহূর্তে বিমানবন্দরে আছেন। মানুষের উপস্থিতি বেশি হাওয়ায় ২০ মিনিট পর শৃঙ্খলা ফিরে এলে তিনি বিমানবন্দর থেকে বের হবেন।
সালাউদ্দিন আহমেদকে একনজর দেখতে সকাল ৯টা থেকেই বিমানবন্দরে আসতে শুরু করে মানুষ। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ সময় ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে সালাউদ্দিনকে শুভেচ্ছা জানাতে স্লোগান দিতে থাকেন তারা।
এর আগে, সকালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছিলেন, কিছুক্ষণের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। প্রিয় নেতাকে বরণ করে নিতে লাখো মানুষ বিমানবন্দরে উপস্থিত হয়েছে। বিমানবন্দর থেকে কলাতলী পর্যন্ত ১০ কিলোমিটার পর্যন্ত মানুষ আর মানুষ।
সূত্রমতে, বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
এরপর সেখান থেকে দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান করবেন। পরে বিকেল ৪টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যাবেন এই নেতা।
এমএসএম / এমএসএম
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ