ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ১২ কেজি সোনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১:৪৭

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ পিস সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২৮ আগস্ট) দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১২ কেজি।

এ সময় হোসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সকল তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুবাইয়ের সারজা শহর থেকে আসা যাত্রী হোসাইনকে আটক করা হয়।

এসময় তার লাগেজের মধ্যে তিনটি জুসের মেশিনের ভেতর ১০৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি জুসের মেশিনে ৩৫ পিস করে বার ছিল। এসময় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা জানায়, আটক যাত্রী ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছিলেন। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে এসব সোনার বার জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন