ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দূর্গাপূজার তহবিল থেকে বন্যার্তদের জন্য অনুদান প্রদান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৪৯

টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজার দূর্গা মন্দির কমিটি আসন্ন শারদীয় দূর্গা পূজার তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৭ আগস্ট ( মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমানের নিকট অনুদানের নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন মন্দির কমিটির সভাপতি গোবন্দি রায়, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস ও বাবুল পোদ্দার। এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিটকা বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক নরেশ দাশ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের কারণে ঝিটকা বাজার মন্দির কমিটি ও মন্দিরের সকল সনাতনীদের পক্ষ থেকে আমরা এই সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সংক্ষিপ্ত তহবিল থেকে ৫০ হাজার টাকা আমরা দান করলাম।

তিনি আরও বলেন, আমাদের  এই মন্দিরের দীর্ঘদিন সভাপতি ছিলেন নারায়ণ চন্দ্র পোদ্দার এছাড়াও মহাশ্মশান ঘাটের দীর্ঘদিনের সভাপতি ও সেক্রেটারি থেকে নিষ্ঠার সাথে মন্দির এবং মহাশ্মশান ঘাটের সেবাই নিয়োজিত ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারছি। তার পরলোক গমনের পরে বর্তমানে আমি মহাশ্মশান ঘাট এবং মন্দিরের দায়িত্ব পালন করে আসছি। এ ব্যাপারে স্বর্গীয় নারায়ণ চন্দ্র পোদ্দারের ছেলে বিপ্লব পোদ্দার বলেন, এটি আমাদের মাতৃভূমি। এখানে কারো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের বিপদে আমরা যতটুকু পেরেছি তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। আমরা কখনো বিপদে পড়লে হয়তো তারাও এগিয়ে আসবে। এভাবেই আমাদের সম্প্রীতি অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, বন্যার্তদের সহায়তায় আমরা ঝিটকা বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আমরা এই অনুদানের অর্থ  জমা দিয়ে দিবো।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা