পূর্বধলায় প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী ও অবিভাবকগণের স্মারকলিপি প্রদান
নেত্রকোনার পূর্বধলায় শিক্ষক কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী ও অবিভাবকগণ স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকগণ।মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ও অভিভাবকগণ বলেন, পূর্বধলা উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যেবাহী একটি বিদ্যাপিঠ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুদীপ চন্দ্র সরকার একজন সৎ নিষ্ঠাবান হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় পুরো জমিটি তিনি দান করেছেন। গত আগষ্ঠ মাসের ৫ তারিখ সরকার পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের কিছু শিক্ষকরা মিলে স্বার্থ হাসিলে প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের সহজ সরল মানুষ হওয়ায় তাকে জোর করে বিদ্যালয় থেকে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করছে। প্রধান শিক্ষককে অপসারণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে উপজেলা প্রশাসনের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছে। উনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনটারই সত্যতা নেই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সময় নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে আন্দোলন করিয়ে প্রধান শিক্ষককে অপসারণের অপচেষ্টায় লিপ্ত কিছু শিক্ষকবৃন্দ বর্তমানে কর্ম বিরতি পালন করছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের বিপথগামী করছে বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকরা।
দশম শ্রেনীর শিক্ষার্থী মৃত্তিকা সম্মানিত জানান, মিথ্যা অভিযোগ এনে স্যারকে অপসারণের চেষ্টা চলছে। আমরা শিক্ষার্থীরা চাই উনি যেনো স্বপদে থাকে।
অবিভাবক রমজান আলী জানান, স্কুলের সম্পূর্ণ ১২ কাঠা জমি সুদীপ স্যারের বাবার দেওয়া। এখন উনাকে সরিয়ে অন্যরা চেয়ারে বসতে চাচ্ছে। আমরা এলাকাবাসী এই মিথ্যা অভিযোগ ও যড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা নিবার্হী অফিসার মো: খবিরুল আহসান জানান, গতকাল আমি একটা অভিযোগ পেয়েছিলাম আজকে আরেকটা অভিযোগ পেয়েছি অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে, তাকে যেনো অপসারণ না করা হয়। পক্ষে এবং বিপক্ষে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু