রূপগঞ্জে গাজী টায়ারে ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা
৪৮ ঘন্টার বেশি সময় ধরে আগুনে পুড়েছে রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটি। এতে ৪ তলা, পাচঁতলা ও ছয়তলার ছাঁদের অনেক অংশ ধসে পড়েছে। এ কারণে নিখোঁজদের উদ্ধার অভিযান শুরু নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ২৮ আগষ্ট বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ভবনের তাপ ও ধোয়া সরানোর জন্য পানি দিয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আগুন নেভানো বেশিরভাগ সরঞ্জাম গুছিয়ে নিতে দেখা গেছে। ঘটনাস্থলে গাজী টায়ারসের মালামাল রক্ষায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কারখানার গেটের সামনে সকাল থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারি ও অবস্থান লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে বিশৃঙ্খলারোধে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে কারখানার ভেতরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। দীর্ঘসময় আগুন জ¦লার কারণে ভবন ধসের শঙ্কা থাকায় ভবনের ভেতরে উদ্ধার অভিযান চালানোর সম্ভাবনা নেই। তবে দুপুর ২ টার দিকে গনপূর্ত অধিদপ্তর থেকে একটি প্রতিনিধি দল ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের উর্ধ¦তন কর্মকর্তারা এসে সংবাদ সম্মেলনের উদ্ধার অভিযান চলবে কিনা তা নিশ্চিত ভাবে জানাবেন। এদিকে, উদ্ধার অভিযান শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিখোঁজদের স্বজনরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ৬ তলা পর্যন্ত সিড়ি দিয়ে উঠেছিল। পরে তারা লাইট দিয়ে যতদূর চোখ যায় দেখেছিলেন। তারা কোন লাশ দেখতে পায়নি। ভেতরে শুধু পুড়া ছাইয়ের স্তুপ।
গৃহবধূ নূপুর আক্তার বলেন, আমার স্বামীর লাশটা অন্তত ফিরাইয়া দেন ভাই। দেখতাছি ফায়ার সার্ভিসের লোকজনও চইলা যাইতাছে। তারা কি উদ্ধার অভিযান চালাইবো না।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied