ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ৪:৪৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে  পূর্বধলার আগিয়া ইউনিয়নে খারছাইল গ্রামের আহত রিফাত এবং হোগলা ইউনিয়নের কোনা-কালিহর গ্রামের আহত আবুল বাশার আকন্দের বাড়িতে যান পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের সিনিয়র নেতৃবৃন্দ। তারা আহতদের চিকিৎসায় সবরকম সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে এক সংক্ষিপ্ত কর্মীসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক বাবুল আলম তালুকদার। তিনি বলেন, সামনে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এক বছর আগে গত প্রতিষ্ঠাবার্ষিকীতে আক্রমণ করে যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর পা ভেঙে দেয় পুলিশ৷ আমার বাসায় ককটেল রেখে আমাকে বিস্ফোরক মামলার আসামী করা হয়। এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে দেন নাই। আমরা এখন সবাই তাকিয়ে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তিনি কবে বাংলাদেশে এসে নেতৃত্ব নেবেন সেই অপেক্ষা সবার।

T.A.S / T.A.S

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়