বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ এর ৭ দিনের আল্টিমেটাম
অবিলম্বে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত পেশাদার সাংবাদিকদের ৭ দিনের মধ্যে সদস্যপদ দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থাসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত সমাবেশে থেকে দাবী করা হয়।
২৮ আগস্ট, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বাসস এর সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সমন্বয়কারী তালুকদার রুমি, শেখ মোঃ তাজুল ইসলাম, হুমায়ুন কবির, শাখাওয়াত মঈন চৌধুরী, আলী আশরাফ আখন্দ, মো. শহিদুল ইসলাম, জাকির হোসেন জীবন, জেসমিন জুই, এ এইচ এম কামরুন, নাসির উদ্দিন সিদ্দিক, মতিউর রহমান সরদার, তালুকদার বেলাল, গিয়াস উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় এবং আগামী রোববার ১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূূচি পালনের কথা জানান। এছাড়াও আগামী বৃহস্পতিবার ও শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ৭ দিনের মধ্যে যদি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জাতীয় প্রেসক্লাব ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশ থেকে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে