ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে গতকাল বুধবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, নিউজ ২৪ টিভির রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, কালের কন্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, যুগান্তরের মিজানুর রহমান দুলাল, মানবকন্ঠের আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, নিউজ ২৪ টিভির রবিউল হাসান, মোহনা টিভির সুমন খান, কালের কন্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। অতি দ্রুত এ ঘটনায় জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার