ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত অঞ্চলে যাচ্ছেন শরীয়তপুরের ছাত্রসমাজ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ১২:৪০

বন্যা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষের চিৎকার কিংবা সোশ্যাল মিডিয়ায় পানিতে ভাসতে থাকা লাশের চিত্রে যতোটা রক্তক্ষরণ হয় হৃদয়ে ততটা হয়তো প্রকাশ করা সম্ভব নয় কারোর পক্ষেই। সুযোগ নেই বন্যা রুখে দেয়ার।

তবে মানুষ হয়ে মানবতার দ্বায়িত্ব কাঁধে নিয়ে অবশ্যই এগিয়ে আসা যায় দুস্ত মানুষের পাশে। কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করা যায় বাসাবাড়ি হারানো মানুষ গুলোর পাশে দাঁড়ানোর।নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে যতোটা করা যায় তার সবটাই যেনো করছেন শরীয়তপুর ছাত্রসমাজ।

ভারতের পানি বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে দিশেহারা বেশ কয়েকটি অঞ্চল। এমতাবস্থায় গোটা দেশের সর্বস্তরের মানুষের সাথে সাথে এগিয়ে যাচ্ছেন শরীয়তপুরের ছাত্রসমাজ সহ আরো বেশ কয়েকটি সংগঠন। ইতিপূর্বে চারটি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী নোয়াখালী এবং কুমিল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ ও পানিতে ভাসতে থাকা বা আটকে যাওয়া মানুষদের উদ্ধার কাজে নিয়োজিত। বুধবার (২৮ আগষ্ট)  শরীয়তপুর ছাত্রসমাজ ও রওনা হয়েছেন ফেনীর উদ্দেশ্য। এক হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী, নগদ অর্থ সহ রওনা হয়েছে একটি টিম।

দীর্ঘ কয়েকদিন নিজেদের অর্থ দান, দলে দলে গোটা জেলার পথে প্রান্তে বক্স হাতে ডোনেশন তুলে একত্রিত করা সহ হাড়ভাঙা পরিশ্রম করে গেছেন ছাত্রজনতা।  পুরোনো - নতুন পোশাক, ঔষধ, নগদ অর্থ সহ নানান ভাবে ছাত্রদের সহায়তায় এগিয়ে এসেছেন শরীয়তপুরের সর্বস্তরের জনগণ।
তাই রওনা দেওয়ার পূর্বে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শরীয়তপুরের ছাত্রসমাজ। সকলের কাছে দোয়া ও প্রার্থনা করেছেন এই স্বেচ্ছাসেবী দল।

এমএসএম / এমএসএম

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩