মিয়ানমারের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নাফ নদী-তীরবর্তী উপজেলার বাসিন্দারা।
টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের কথা জানান। এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে।
টেকনাফ সীমান্ত এলাকার গিয়াস উদ্দিন নামক একজন সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মধ্যরাতে ভয়ংকর শব্দে ঘুম ভেঙেছে, মনে হচ্ছে যুদ্ধবিমান ঘরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে।
সাজ্জাদুল করিম নামে আরেকজন লেখেন, যেভাবে শব্দ ভেসে আসছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে শ্রবণশক্তি হারাবো।
সেন্টমার্টিন এলাকার বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করছি, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।
টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এতে মানুষের নির্ঘুম রাত কাটে।
এমএসএম / এমএসএম
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ