শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম (১৬) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও এলাকাবাসীর ব্যানারে উপজেলার মনাকষা ঈদগাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার, বড় ভাই শহিদুল ইসলাম, মা কারিমা বেগম ও রিপন আলীসহ অন্যরা। বক্তারা- হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আবদুল করিমের সহপাঠি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্র আবদুল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
T.A.S / T.A.S
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন
গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার