ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রৌমারীতে ইজলামারী ক্যাম্পের নায়েক সুবেদার ষ্ট্যানরিলিজ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ৪:৫৫

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে রৌমারী ইজলামারী ক্যাম্পের নায়েক সুবেদার মো. মোতাহের হোসেনকে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি লাইনে ক্লোজ করা হয়েছে। সহকারি পরিচালক শামছুল হুদা জামালপুর বিজিবি’র মৌখিক আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে। 
খোজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকালের দিকে ইজলামারী ক্যাম্পের নায়েক সুবেদার মো. মোতাহের হোসেন বিজিবি,শিক্ষার্থী ও জনতা মিলে স্বেচ্ছায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী সংবাদটি সংবাদপত্রে প্রকাশের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানাকে ডেকে নেন। ওই প্রতিনিধি যথা সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে যান এবং পরের দিন ইত্তেফাক সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় উক্ত সংবাদটি প্রকাশ হয়। এসব পত্রিকা সম্পর্কে খোজখবর না নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ইজলামারী ক্যাম্প সম্মুখে পৌছা মাত্রই পূণরায় সংবাদটি প্রকাশ করার জন্য আবারো দৈনিক ভোরের কাগজ, দৈনিক করতোয়া, বাংলা টিভির প্রতিনিধিসহ চারজন সাংবাদিককে দাওয়াত দেন। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছা মাত্রই মাসুদ নামের সাংবাদিককে খোজতে ছিলেন এবং গালিগালাজ পারেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণ করেন। এনিয়ে সাংবাদিকরা এহেন আচরণের জন্য প্রতিবাদসহ তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হলে তাৎক্ষণিকভাবে ওই নায়েক সুবেদার মোতাহার হোসেনকে ক্লোজ করা হয় এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহল করা হবে বলে জানান। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা