ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

ফরিদগঞ্জে অনিশ্চিয়তায় ২৪ হাজার মেঃ টন রোপা আমন ধান উৎপাদন


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৫:২২

চাঁদপুর জেলার সর্ববৃহৎ উপজেলা ফরিদগঞ্জ। এই উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি গ্রাম রয়েছে। এই উপজেলার আয়তন ২৩১.৫৬ বর্গ কিলোমিটার। আবাদী জমির পরিমান ১৩ হাজার ১০০ হেক্টর। তৎমধ্যে সিআইপি বাঁধের অভ্যান্তরে ১১ হাজার ২শত হেক্টর আবাদী জমি রয়েছে। এসব আবাদী জমিতে প্রতি বছর দু’ধাপে বোর ও আমন ধান উৎপাদন হয়। উপজেলার প্রাক্তিক কৃষকরা এই ধানের উপর নির্ভরশীল। চলমান বছরে ইরি ধানের ফলন মোটামুটি সন্তোষজনক হওয়ায় কৃষিকের মুখে হাঁসি ফুটেছিল। পরবর্তীতে রোপা আমন ধানের চাষের জন্য বীজতলা তৈরী করে ধানের চারা তৈরী করেছে কৃষকরা। জমি প্রস্তুত করে আমন ধানের চারা রোপন করবে এই সময়ে চলমান বন্যায় উপজেলার প্রত্যেকটি মাঠে অধিক মাত্রায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আমন ধানের চারা ৭-৮ ফুট পানির নীচে তলিয়ে যায়। ভাদ্র মাসের আকস্মিক এই বন্যায় কবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে। কত দিন পর মাঠের পানি কমবে, আবার বীজতলা তৈরী করে ধানের চারা তৈরী করবে। কবে জমি প্রস্তুত করে আমন ধানের চাষ করবে কৃষকরা।  তাই এমন অবস্থায় আমন ধানের চাষ করা অনিশ্চিয়তায় পড়ে যায় উপজেলার কৃষকরা। বন্যার এই অবস্থায় কৃষকের মাঝে দুঃচিন্তা বেড়ে যায়। পৌর এলাকার কয়েকজন কৃষক জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হলে যদি দ্রুত পানি নিঃস্কাশন করা হয় তাহলেও নিদ্দিষ্ট সময়ের মধ্যে আমন ধানের চারা উৎপাদন করে ধানের চাষ করা সম্ভব নয়। তাই চলমান বন্যায় প্রায় ২৪ হাজার ৪ শত মেঃ টন ধান উৎপাদন ব্যহত হবে। এই পরিস্থিতিতে ব্যাপক চিন্তায় পড়ে জান প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফাহিম হাছান জানান, সেচ প্রকল্পের অভ্যান্তরের পানি দ্রুতই নিস্কাশন করা হবে। এই সময়ের মধ্যে কৃষকরা যদি স্বল্প মেয়াদী ও নাভী জাত ধানের বীজ ব্রী-ধান-৭৫, ৮৭, বীনা- ১৭ ধানের বীজ তৈরী করে চাষ করা যায় তাহলে কৃষকরা কিছুটা ক্ষতি কিছুটা লাগব হবে। আমরা উপজেলা পর্যয়ে তালিকা তৈরীর কাজ চলছে। সরকারী ভাবে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের ৫ কেজি করে স্বল্প মেয়াদী ধানের বীজ সরবরাহ করা হবে। চলমান প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আমরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব