ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি মোহনগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিলেন ধর্মপাশা বিএনপি নেতারা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৬:৩০

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১১টায় ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহনগঞ্জ  অভিমুখে যাত্রা করেন। পরে সেখানে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা। মানববন্ধনে ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খাঁন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, সহ-সভাপতি আব্দুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহ্বায়ক  আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, মেহেদী হাসান উজ্জ্বল, শাহ কামাল মির্জা, হাফিজুল হক, ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সিনিয়র যুগ্ন  আহ্বায়ক এম হাবিবুল্লাহ, সদস্য সচিব সারোয়ার হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, কৃষকদল নেতা ফারুক আহমেদ প্রমুখ।

T.A.S / T.A.S

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার