ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৫:৫৬
"সবুজের সমারোহে স্বপ্ন আঁকি, হেরার আলোয়ে দেচ গড়তে থাকি"ঢাকা কেরানীগঞ্জে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। ৩০শে আগষ্ট শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় কেরানীগঞ্জে অবস্থিত সারা কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আয়োজিত কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আমীর ডা. মুহাম্মদ এমাদুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল আলম খান।  তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সর্ব প্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, আমাদের সামনে একটি কালো পর্দা ছিল, সেটি মহান রাব্বুল আলামিন কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের মধ্য নিয়ে দূরভীত করেছেন। কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে প্রত্যেকটা শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা নগদঅর্থ প্রদান করা হয়েছে। আমদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। অন্যায় ভাবে জামায়াতের অনেক নেতাদের হত্যা করা হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে। স্বৈরাচার সরকারের জুলুমের একটি ঘরের নাম আয়নাগর। সেখানে  মানুষকে বন্দী করে অসহ্য যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনে সকল শহীদদের কথা পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা এখনো দেশকে একটিবার অস্থিতিশীল দেশে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।  বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জামায়াতের নেতাকর্মীদেরকে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান।
 
অন্যদের মধ্যে আরও  বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ, হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন সেক্রেটারি জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ, অধ্যক্ষ মুহাম্মদ শাহীনুর ইসলাম নায়েবে আমির ঢাকা জেলা দক্ষিণ, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি ইকবাল হাসান ইয়ার সহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামীর আমীর ও কর্মীগন। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত