ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ডিজিটাল ক্যারিশমা বাস্তবায়নের পথে হাঁটবে আগামীর নলুয়া : মিজানুর রহমান চৌধুরী


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ২:৩

‘মরণের পরেও যদি মানুষের উপকার করা যায়, করব না দিয়ে মোরে পাঠিয়ে দিও চিকিৎসা মহাবিদ্যালয়ে’- একজন গুণী ব্যক্তির এ মহান উক্তি দিয়েই লেখাটা শুরু। মানুষ মানুষের জন্য এ উপলব্ধির গভীরতা এ দেশের অনেকের মাঝেই নেই। আর নেই বলেই মানবসেবার মতো মহৎ কাজে কারো তেমন আগ্রহ দেখা যায় না। মানবসেবার নামে আত্মসেবার প্রবণতাটাই এ দেশে চোখে পড়ে বেশি। মানবসেবা থেকেই সমাজসেবার প্রশ্নটি এসে যায়। এদেশে এখনো এমন অনেই ব্যক্তি রয়েছেন যারা আসলেই মানবসেবায় যথেষ্ট আন্তরিক। আল্লাহর সৃষ্টি মানুষের সেবাকেই তারা পরম ধর্ম বলে বিশ্বাস করেন। এ ধর্ম পালনের লক্ষ্যেই তারা সমাজ সেবামূলক সংগঠন গড়ে তোলেন একান্তভাবে নিজের উদ্যোগে। আসলেই সমাজসেবা একটি কঠিন কাজ। শুধু অর্থ-বিত্ত থাকলেই সমাজসেবক হওয়া যায় না। আবার অর্থ-বিত্ত না থাকলেও সমাজসেবকের পরিচিতি লাভ করা যায় না। এটা নির্ভর করে মন-মানসিকতার ওপর। 

এমন লোক এদেশে আছে যাদের মাঝে, মানুষ-মানুষের জন্য-জীবন জীবনের জন্য এ উপলব্ধির যথেষ্ট গভীরতা রয়েছে। সাধ্য না থাকলেও মানবসেবার তাগিদ রয়েছে তাদের ভেতরে। এই তাগিদ বোধ থেকেই জড়িয়ে যান তারা সমাজসেবার কাজে। আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক মানুষ মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী হয় না। তাই কথায় আছে- ভোগেই নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এ কথার মর্ম অনুধাবন করে নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন নিয়ে ভাবেন ও কোনো আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন।

আর তেমনই একজন সমাজসেবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী। এলাকায় নির্বাচিত হয়েছেন কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে এবং নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন পূর্ব নলুয়া সানাউল্লাহ মুন্সি হেফজ ও এতিমখানা। উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় না কোনো টাকা-পয়সা, সম্পূর্ণ ফ্রিতে দেয়া হয় পাঠদান। নিজ উদ্যোগে এলাকায় কয়েকটি ওয়ার্ডে বিদ্যুতায়নের ব্যবস্থাও করেছেন তিনি।

সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় ১৯৭৯ সালে জন্ম গরহন করেন মিজানুর রহমান চৌধুরী। তার পিতা হাজী আব্দুল মন্নান চৌধুরী। তিনি জন্মলগ্ন থেকেই মানুষের সাহায্য-সহযোগিতা করে আসছেন। সেই সাথে করেছেন ক্ষমতাশীন দল আওয়ামী লীগের রাজনীতি, বর্তমানে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি পদে রয়েছেন, দলকে শক্তিশালী করতে অবিরত কাজ করে যাচ্ছে। তার বহুমুখী প্রতিভা, ব্যক্তিত্ব ও সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি ভালোবাসার কারণে ইতোমধ্যে তিনি বিশেষ স্থানে পৌঁছাতে পেরেছেন। স্থানীয় নেতাকর্মীসহ সবার ভালোবাসা-শ্রদ্ধা পেয়েছেন এবং একই সাথে জনপ্রিয়তার উচ্চ শিখরে আহোরণ করতে পেরেছেন। তিনি সারাটি জীবন রজনীগন্ধা ফুলের মতো নিজেকে বিলাতে ভালোবাসেন, যারা কখনো নিজের কথা ভাবেন না-ভাবেন দেশও এলাকার মানুষের কথা। ঠিক তেমনি একজন মানুষ মিজানুর রহমান চৌধুরী। 

এদিকে প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আমি সেই ছোট্টবেলা বাবার পাশাপাশি নিজেও মানুষের সেবা দিয়ে আসছি এবং আজীবন মানুষের সেবা দিয়ে যেতে চাই। সেই সেবাকে আরো গতিশীল এবং নলুয়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। সেই সাথে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এমএসএম / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত