ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পায়রা সেতুতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত, আহত -৪


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১১:৫১

পটুয়াখালীর দুমকীর পায়রা সেতুর টোল প্লাজায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত ও বাকি ৪ জন আহতের ঘটনা ঘটেছে।

নিহত যুবক ইমন(১৬)ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে এবছরের এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিহত  আরেকজনের নাম মারুফ (২০)  ঝালকাঠি জেনার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের  জাহাঙ্গীর হোসেনের ছেলে। এদিকে ৪ আহতের একজন মিরাজের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়। অপর ৩ আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার(৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেল মিলে বন্ধুরা একত্রিত হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলাকায় এলে অপরপ্রান্ত লেবুখালী থেকে ব্রিজের রং সাইড দিয়ে আরেকটি মোটরসাইকেল বরিশালের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়া দুই মোটরসাইকেলে ৬ জন আরোহী ছিলেন। ঘটনার পরে দ্রুত আহতদের লেবুখালি সেনানিবাসের (সিএম এইচ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৪ জনের অবস্থাও আশংকাজনক।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান মৃতের তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।

T.A.S / T.A.S

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস