ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছার চাষিরা পর্যাপ্ত বৃষ্টিতে পাট জাগ দিতে পেরে খুশি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১২:৫৫
 পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগ দিতে পেরে বেজায় খুশি চৌগাছার চাষিরা। সোনালি আঁশ পাট যেন এ বছর সোনার মতই রং নিয়ে ফিরেছে কৃষকের ঘরে। নদ-নদী, খাল-বিল, বাঁওড়ে থৈথৈ করছে পানি। পানিতে মনের আনন্দে পাট ধুয়ে চলেছেন শ্রমিকরা।
বর্তমানে বাজারে চাহিদা ভালো এবং দামও সন্তোষজনক হওয়ায় কৃষক আবারও ফিরেছেন পাট চাষে।গত দুই তিন বছর পাট জাগ দেওয়া নিয়ে ব্যাপক সমস্যায় পড়েন চাষিরা। তবে এ বছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি চাষিদের। সময়মত অধিক পানিতে জাগ দেওয়ার ফলে পাট তার হারানো রং ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ে গিয়ে দেখা যায়, অসংখ্য দিনমজুর মনের আনন্দে পাট ধুয়ে চলেছেন। কথা হয় সিংহঝুলী ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের দিনমজুর আবু হানিফ, আল মামুন, মিলন হোসেন, রবিউল ইসলাম, আবু সাঈদের সাথে। তারা বলেন, অন্য বছরের চেয়ে এ বছর পাট ধোয়ার জন্য কিছুটা বেশিই দাম নিতে হচ্ছে। এক আঁটি পাট তারা ২০ টাকায় ধুয়ে দিচ্ছেন। তারা বলেন, কয়েক বছর ধরে এমন সুন্দর ভাবে আমরা পাট ধোয়ার কাজ করতে পারিনি। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে চাষিও তার পছন্দমত স্থানে পাট জাগ দিতে পেরেছেন। সে কারণে পাটে সেই হারানো দিনের রং ফিরে এসেছে। এ বছর পাটের যে রং হচ্ছে তাতে করে চাষিরা অন্য বছরের চেয়ে বেশি দরে পাট বিক্রি করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
পাট চাষ বজলুর রহমান, আমিনুর রহমান, সাইফুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে বৃষ্টি না হওয়ায় পাটের প্রকৃত রং হয়নি। ফলে বাজারে তার দামও ভালো পাওয়া যায়নি। এবছর পানি হওয়ার কারণে পাটের রং খুবই সুন্দর হচ্ছে। সেই আগের সোনালি আঁশ এবার কৃষকরা দেখতে পারছেন। সব কিছু মিলিয়ে এবছর পাট চাষ করে কৃষক বেশ আনন্দেই আছেন বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, গত কয়েক বছরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে পাট নিয়ে চিন্তিত ছিলেন চাষিরা। এ বছর সেটি আর নেই। পর্যাপ্ত পানি থাকায় পাটের চমৎকার রং হচ্ছে। রোদে যথেষ্ট পরিমাণ শুকিয়ে তারপর পাট বাজারজাতকরণে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা