হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে জামাত নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
শুক্রবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদর ওছখালী জামাত কার্যালয়ে জামাতে ইসলামী হাতিয়া শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময়সহ অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি নুরু উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গনি রুবেল প্রমুখ। উক্ত সভায় বক্তব্যরা পতিত সরকারের জঘন্যতম নানান অপরাধের কথা তুলে ধরে বলেন, এপর্যন্ত জামাত শিবিরের বহু নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। তবুও আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। তারা বলেন হাতিয়া উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি।
বিগত সরকার কিভাবে তাদের খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করেছে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভাপতির বক্তব্যে মাস্টার বোরহানুল ইসলাম আরো বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। এ সংগঠন জনমানুষের সংগঠন। হাতিয়া উপজেলায় ইতোপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জামাতে আমির বলেন, এই হাতিয়া একটি সম্ভাবনাময় দ্বীপ উপজেলা। সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা ব্লকের মাধ্যমে এ দ্বীপকে নদী ভাঙ্গন থেকে বাঁচিয়ে মানুষের জীবনমান সমৃদ্ধ করা যাবে। এছাড়া অতীতে অন্যায়ভাবে এখানকার রাস্তা ও নবায়নের যত গাছ ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার আহবান জানান জামাতে আমির।
এসময় হাতিয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য ও দারুলউলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: ইদ্রিস সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান