ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ কর্তৃক বর্নাত্যদের আর্থিক সহায়তা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৪:৫

সন্দ্বীপ ভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড়ে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার মাটিরাঙ্গার ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি পল্লী শিপক বাড়ি আর্মি ক্যাম্প, দন্ডি পাড়া, অযোধ্যার মোড়, শফি টিলা, ধর্মরাম পাড়া, অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিরাম পাড়া, রামগড়, সোনাইপুল ফেনী নদীর কুল ও রামগড় সোনাইপুল স্কেলের পূর্ব পাশ এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিটি বাড়ির ঘরে-ঘরে গিয়ে বন্যার্ত অসহায় পরিবারগুলোর হাতে নগদ এক হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন। 

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উপদেষ্টা কাজী জিয়া উদ্দিন সোহেল ও অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, আবুধাবী প্রবাসী মনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান এবং সোনালী সন্দ্বীপ তরুন প্রবাসী ঐক্য পরিষদের মো. আশরাফ উদ্দিন রনি।
প্রসঙ্গত সংগঠনটি ২০২১ সালের ১জুন প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা