বাউফলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও সমাবেশ করেছে বাউফল প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জনকন্ঠ পত্রিকার কামরুজ্জামান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, সাধারন সম্পাদক মানব জমিনের তোফাজ্জেল হোসেন, সমকালের জিতেন্দ্র নাথ রায়, সাবেক সহ সভাপতি মনজুর মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক আরেফিন শহিদ ও জবাবদিহি পত্রিকার এমএ বাশার।
এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর একদল দুর্বৃত্তরা কালেরকন্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের উপর হামলা ও বাসভবন ভাংচুর, প্রথম আলোর এবিএম মিজানুর রহমানকে বিভিন্নভাবে হুমকি, ভোরের আকাশ পত্রিকার মো. ফিরোজের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ সারা দেশের সাংবাদিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আর তা না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবেন বলেও সমাবেশ থেকে জানিয়েছেন বক্তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied