ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ বিকাল ৬:৩৯

নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি মতবিনিময় সভা। শনিবার (৩১ আগস্ট) বিকেলে ঘাগড়ায় ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন।

সেসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি । আজকে বাংলাদেশে পটপরিবর্তন হয়েছে, ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে । যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত দান করুন। মনে রাখবেন, আমরা যারা বিএনপি করি সবাই ভাই ভাই। কাউকে খাটো করে দেখতে চাই না। জাতীয় প্রয়োজনে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা কেউ উত্তাপ ছড়াব না।

T.A.S / T.A.S

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়