পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে উল্লাস- নিলয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস)-এর ৭ম কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫)কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এইচ এম রিদয় আলম উল্লাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০সেশনের শিক্ষার্থী মিন শাহরিয়ার রহমান নিলয়।
শনিবার (৩১ আগস্ট) ডিবেটিং সোসাইটির এল্যামনাইএসোসিয়েশনের সভাপতি মোঃ নাজমুস সাদাত, সম্পাদক এনামুল হক শাওন, সদ্য বিদায়ী সভাপতি সাকিব সিজান ও সাধারণ সম্পাদক লামিয়া হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রশাসন ও ইভেন্ট বিষয়ক সহ-সভাপতি মো: রিজুওয়ান হক, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সহ সভাপতি মোঃ রাশিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান অর্ণব ও আব্দুল্লাল আল নুর, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক সোমা ভদ্র,আনিকা আশরাফি, সাব্বির ইফতেখার সাকিব, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সহ কোষাধ্যক্ষ কে এম সুমাইয়া খন্দকার ও দেওয়ান তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক ফিজ্জুল মাহিন, সহ দপ্তর সম্পাদক রাবেয়া সুলতানা তমা ও মোঃ আল আমিন হোসেন মনোনীত হয়েছেন
নবনির্বাচিত সভাপতি এইচ এম হৃদয় আলম উল্লাস বলেন, তর্কে নয় যুক্তিতে জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিলো পাস্ট ডিবেটিং সোসাইটি। আর সেই সোসাইটির দায়িত্বের ধারাবাহিকতায় আমি ৭ম প্রেসিডেন্ট। আমার লক্ষ এই সোসাইটির মান সদা সমুন্নত রাখা। এবং দক্ষ বিতার্কিক তৈরি করা। আমি মনে করি একজন বিতর্কিত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য বিতর্ক করা। এবং সেই লক্ষ্যে কাজ করে যাবে পাস্ট ডিবেটিং সোসাইটি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয় বলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি, দীর্ঘ দিন যাবত বিতর্ক চর্চা করে যাচ্ছে৷ বিতার্কিক গণ তাদের প্রতিভা প্রদর্শন মাধ্যমে বিভিন্ন জায়গায় কৃতিত্ব অর্জন করে। তর্কে নয় যুক্তিতে জয় প্রতিপাদ্য নিয়ে আমাদের ডিবেটিং সোসাইটির সদস্যরা যুক্তির মাধ্যমে সত্য প্রকাশ করে। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করায় এ্যালামনাই এসোসিয়েশন সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন অর্পিত দায়িত্ব আমি দৃঢ় প্রত্যয় এর সাথে সঠিক ভাবে পালন করে ডিবেটিং সোসাইটিকে লক্ষ পূরণে সর্বাত্মক কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা