নোয়াখালীতে ত্রাণ দিতে আসায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর
নোয়াখালীর বেগমগঞ্জে ত্রাণ দিতে আসায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুরসহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, শুক্রবার ৩০ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জাহানাবাদ মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো.দাউদ উল্যাহ হিল মজিদ (৪৫) বলেন, আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক। এলাকার বন্যা দুর্গত মানুষের অনুরোধে ত্রাণ দিতে গত ২৮ আগস্ট রাতে গ্রামের বাড়িতে আসি। এরপর গত ২৯ ও ৩০ আগস্ট উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ,নানুপুর, তৈয়বপুর, জায়েদপুর, রফিকপুর গ্রামের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করি। এতে ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের যোগসাজশে একই এলাকার সাদ্দাম হোসেন,সাবেক মেম্বার আবু তালেব, রাকিব, বোমা মানিক, কামাল হোসেনের নেতৃত্বে আমার বসসঘরে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে যাওয়ার পথে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বানভাসি মানুষের জন্য এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। কিন্ত অস্ত্রধারী হুমকিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থগিত করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, হামলাকারীরা আমার অনুসারী নই। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাউদের ভাই সাবেক ইউপি সদস্য এগুলো নিয়ে একটু সমস্যা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছে। অনুসন্ধ্যান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য